Saturday, February 7, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ


ছবিঃ বসুন্ধরা সিটি শপিং মল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কথা আজ শনিবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকরা ছুটি উপভোগ করতে পারবেন।

সরকারের পূর্ব ঘোষণার ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) স্বাভাবিকভাবেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, ভোট ও নির্বাচনের কারণে টানা ছুটি থাকবে দেশের সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন