Saturday, February 7, 2026

হবিগঞ্জে জামায়াতে ইসলামের আমির: ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মেধার ভিত্তিতে কাজের সুযোগ


ফাইল ছবিঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না এবং মেধার ভিত্তিতে যে যার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। তিনি আরও জানিয়েছেন, হবিগঞ্জের চ-বাগানকে আধুনিকীকরণ করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তৃতা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা সব ধরনের বিভাজনকে ঘৃণা করি। চার ধর্মের মানুষ—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—যুগ যুগ ধরে এখানে বসবাস করছে। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে কোনো বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। প্রতিটি ধর্মের মানুষ তাদের আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে।”

তিনি আরও বলেন, “রাজনীতি আমাদের পেশা নয়, এটি আমাদের দায়িত্ব। দেশে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। নির্বাচন হয়ে গেলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেওয়া হবে। যারা নারী ও শিশুর অপমান করেছে, তাদের ১৮ কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া হবে।”

ডা. শফিকুর রহমান দেশজুড়ে সন্ত্রাস ও দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মন্তব্য করে বলেন, “এর দায় পূর্বের ক্ষমতাধরদের। সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ হয়েছে, কিন্তু অসৎ রাজনীতির কারণে বৈষম্য এখনো রয়ে গেছে।”

তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সে গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবেন না। প্রয়োজনে রিকশা ব্যবহার করা হবে এবং এমপিদের জন্য সরকারিভাবে প্রদত্ত ফ্ল্যাটও কেউ গ্রহণ করবেন না। যারা গাড়ি বা ফ্ল্যাট কিনবেন, তা পরিপূর্ণ অর্থ দিয়ে ক্রয় করবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন