- ২৭ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবরের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ নম্বরে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।
বৈঠকের আলোচ্যসূচিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন লংমার্চের কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ৩১ অক্টোবর নির্ধারিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চকে সফল করতে কর্মসূচির প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নেতারা আলোচনা করছেন।
তবে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে এবং লংমার্চ ঘিরে নতুন কোনো কর্মসূচি নেওয়া হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।