Wednesday, May 13, 2026

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ডাঃশেখ বাহারুল আলম গ্রেফতার


ডাঃশেখ বাহারুল আলম

অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা এক মামলায় চিকিৎসক ডা. বাহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আদালত সূত্রে জানা গেছে, মেসার্স লুবনা জাহান নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়ের করা মামলাটি মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আমলি আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত ডা. বাহারকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার নম্বর সিআর-৭১৮/২০২৫।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আর্থিক লেনদেনের আড়ালে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. বাহারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকেও প্রতারণা, আর্থিক অনিয়ম এবং পারিবারিক বিরোধ সংক্রান্ত কয়েকটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট মহল দাবি করছে।

তবে এ বিষয়ে ডা. বাহারের আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালত সূত্র জানায়, মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন