- ২১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫। পরিত্যক্ত অবস্থায় সিমেন্টের একটি বস্তার ভেতরে এসব হাতে তৈরি ককটেল রাখা ছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর উপকণ্ঠে আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে ১০৩টি হাতে তৈরি ককটেল পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা ককটেলগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসআরবি-৫ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা ককটেলগুলোও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।