Thursday, May 21, 2026

গোপন চুক্তিপত্র ফাঁসের দাবি, আলোচনায় সজীব ওয়াজেদ জয়


ছবিঃ ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত জীবন ও আর্থিক বিষয় নিয়ে নতুন কিছু তথ্য প্রকাশের দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সজীব ওয়াজেদ জয় ও তাঁর সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহবিচ্ছেদ–সংক্রান্ত একটি চুক্তিপত্রের অংশ তাঁর হাতে এসেছে। পোস্টের সঙ্গে কয়েকটি নথির অংশও শেয়ার করেন তিনি।

জুলকারনাইন সায়েরের দাবি, প্রকাশিত নথিগুলো একটি বৃহৎ আইনি চুক্তির অংশ, যেখানে বিবাহবিচ্ছেদ-পরবর্তী আর্থিক সমঝোতার বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, চুক্তিতে এককালীন অর্থ প্রদান ও নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক ভাতা দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

পোস্টে তিনি আরও দাবি করেন, চুক্তিপত্রে সামিট কমিউনিকেশনের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য ব্যবসায়িক সম্পর্কের ইঙ্গিত রয়েছে। এ নিয়ে তিনি স্বার্থের সংঘাতের প্রশ্নও তোলেন।

সায়ের আরও বলেন, সাবেক সরকারের সময় কিছু শিল্পগোষ্ঠী বিশেষ সুবিধা পেয়েছিল বলে অভিযোগ রয়েছে এবং সেসব বিষয় নতুন করে আলোচনায় আসতে পারে।

তবে এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রকাশিত তথ্য ও নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন