Sunday, April 19, 2026

চট্টগ্রামের সিআরবি প্রাঙ্গণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন


ছবিঃ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম:

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে সিআরবি এলাকার ব্রিটিশ আমলের স্থাপত্য এবং পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচন করার ধারাবাহিকতা বজায় রেখেছে। এর আগে ঢাকায় ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল। সিলেটের চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। এবার চট্টগ্রামের শতবর্ষী সিআরবিকে ট্রফি উন্মোচনের জন্য বেছে নেওয়া হয়।

ট্রফি উন্মোচন শেষে দুই অধিনায়ক লিটন দাস এবং শাই হোপ ফটোসেশনে অংশ নেন। সিআরবির প্রাচীন এবং দৃষ্টিনন্দন একটি রেল ইঞ্জিনের সামনে ট্রফি হাতে ছবি তোলেন তারা।

আজ সোমবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL