Sunday, May 17, 2026

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ আটক মাদক কারবারি


ছবিঃ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ সাগর মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ সাগর মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক সাগর মিয়া তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া গ্রামের বাসিন্দা এবং রহম আলীর ছেলে বলে জানিয়েছে বিজিবি।

২৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক গতিবিধির কারণে সাগর মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত টহল চলাকালে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় বিরেন্দ্রনগর বিওপির হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার আটক ব্যক্তিকে মামলাসহ তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন