Tuesday, November 3, 2026

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান


ছবিঃ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

দুপুর ১২টায় শুরু হওয়া এ শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ অনুযায়ী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সংসদীয় রীতি অনুসরণ করে সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন