Thursday, May 14, 2026

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত


ছবিঃ সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রকাশনীটির অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্প্রতি তাদের নজরে এসেছে। এ অবস্থায় নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট সম্পন্ন করার স্বার্থে সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেবা প্রকাশনীর সকল কার্যক্রম স্থগিত থাকবে।

তবে অভিযোগে কারা জড়িত বা কী ধরনের অনিয়মের বিষয় উঠে এসেছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে প্রকাশনীর আরেক অংশীদার কাজী শাহনূর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন