- ১৬ মে, ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মিরপুর মডেল থানা এলাকা থেকে ৩১ জন, তেজগাঁও এলাকা থেকে ৪৯ জন, গুলশান থানা এলাকা থেকে ৩০ জন এবং যাত্রাবাড়ী এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, তেজগাঁও থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থেকে ৬ জন, মোহাম্মদপুর থেকে ১৬ জন, আদাবর থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৮ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।