- ০১ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বলে পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেতা। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন এবং ছাত্ররাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত, যা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশেও তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুসারীরা তাঁকে একজন অভিজ্ঞ, দীর্ঘ রাজনৈতিক পথচলার সাক্ষী এবং সংগঠক হিসেবে স্মরণ করছেন।