Friday, April 10, 2026

প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ ভোট প্রদান করেছেন


প্রতীকী ছবিঃ ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা নিবন্ধন করেছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ইতোমধ্যে তাদের ভোট প্রদান করেছেন।

বুধবার (আজ) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনাকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান শেষে ভোটারদের জমা দেওয়া ব্যালটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯টি।

সালীম আহমাদ খান আরও জানান, ভোটাররা নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে আরও বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট দেশে পৌঁছাবে এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন