Monday, July 20, 2026

লালবাগে হত্যাচেষ্টার মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে


ছবিঃ শিরীন শারমিন চৌধুরী (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার: PNN


রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন ও দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।


মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আদালতে ডিবি পুলিশের রিমান্ড আবেদন প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। ভোরে ধানমন্ডির নিজের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুলাই মাসে। ওই সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হন। নিহতের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) সেই ঘটনার ভিত্তিতে শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যেই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।


ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা, বনানী এবং রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।


শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। একই বছরের ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হন এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন