- ০৭ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্টার:PNN
নির্বাচনে অনিয়ম ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। তার জায়গায় ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্বে থাকা করছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের তথ্য জানায়। তত্ত্বাবধায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন আয়োজন করবে।
গত ৬ অক্টোবর বিতর্কিতভাবে গঠিত হয়েছিল বর্তমান পরিচালনা পর্ষদ। ওই সময় বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তীতে নির্বাচনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এনএসসি বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এডহক কমিটিতে তামিম ইকবালকে ছাড়াও রয়েছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম।
তামিম ইকবাল আজই বিসিবিতে গিয়ে তার দায়িত্ব গ্রহণ করবেন। সন্ধ্যা ৬টায় বোর্ডে পৌঁছানোর কথা রয়েছে তার।
এবারের পদক্ষেপ ক্রিকেট বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।