Thursday, September 10, 2026

কুমিল্লায় মাদ্রাসার প্রধান শিক্ষক দুই শিক্ষার্থীকে ধর্ষণ অভিযোগে গ্রেফতার


ছবিঃ সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিলের (৩০) বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বুড়িচং থানার ওসি আজিজুল হক মামলার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ার পর ইব্রাহিম খলিল তাদের অফিস কক্ষে ডেকে নিয়ে প্রথমে শরীর মালিশের কথা বলে, পরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।

ওসি আজিজুল হক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন