Sunday, May 17, 2026

করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, জনগণকে জানাতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা


ছবিঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রশিদ আল মাহমুদ তিতুমীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

করের অর্থ সঠিকভাবে ব্যবহার এবং সেই ব্যয়ের তথ্য জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রশিদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, করদাতারা যদি বুঝতে পারেন তাদের দেওয়া অর্থ জনকল্যাণে ব্যয় হচ্ছে, তাহলে কর প্রদানে মানুষের আগ্রহ আরও বাড়বে।

শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘রেভিনিউ মোবিলাইজেশন, ইস্যু অ্যান্ড অপশন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে করব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। তার মতে, কেবল রাজস্ব আদায় বাড়ানোই নয়, সেই অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে তা জনগণের কাছে স্পষ্ট করা জরুরি।

তিনি আরও বলেন, করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে নাগরিকদের মধ্যে কর দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। তাই জবাবদিহিমূলক ও জনমুখী রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত মো. আবদুর রহমান খান জানান, আগামী বছর থেকে করদাতাদের তাদের দেওয়া কর কোন খাতে ব্যয় হচ্ছে সে বিষয়ে তথ্য জানানো হবে। এর মাধ্যমে রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জনগণের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অর্থনীতি, রাজস্বনীতি ও করব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন