Sunday, October 18, 2026

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড


ছবিঃ খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা 

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে হাসপাতালের তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পরে আরও সাতটি ইউনিট যুক্ত করা হয়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে। হাসপাতালের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন