Thursday, May 14, 2026

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২


ছবিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপর দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপর দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোট কাভার্ডভ্যানের চালক প্রবীর রায় (৪০) ও তাঁর সহকারী জুয়েল (২০)। প্রবীর লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা এবং জুয়েলের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিকে যাচ্ছিল একটি বড় কাভার্ডভ্যান। পথে পুলিয়া ফ্লাইওভারের ওপর দ্রুতগতিতে আসা আরেকটি ছোট কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত দুটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন