Saturday, June 6, 2026

চৌদ্দগ্রামে বাসের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর


ছবিঃ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ছুপুয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির খুব কাছে চলে আসে। একপর্যায়ে মোটরসাইকেলটি বাসের চাকায় চাপা পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন