Saturday, June 6, 2026

আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সোহিনীকে ঘিরে মাতৃত্বের গুঞ্জন


ফাইল ছবিঃ সোহিনী সরকার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সংসারে নতুন সদস্য আসতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিউড অঙ্গনে। যদিও এ বিষয়ে তারকা দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ঘনিষ্ঠ মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

গত কিছুদিন ধরে বিভিন্ন চলচ্চিত্রের প্রিমিয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকাবহুল আয়োজনে সোহিনী সরকারের অনুপস্থিতি নজরে এসেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর অভিনীত চলচ্চিত্র ‘ফেরা’র প্রিমিয়ারেও দেখা যায়নি অভিনেত্রীকে। এরপর থেকেই তাঁর মাতৃত্বের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।

বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের দাবি, সোহিনী ও শোভন তাঁদের জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন। পরিবারের নতুন সদস্যকে ঘিরে আনন্দের খবরটি আপাতত ব্যক্তিগত পরিসরেই রাখতে চাইছেন তারা।

জানা গেছে, চলচ্চিত্র ও সংগীত জগতের অনেক ঘনিষ্ঠজন এ বিষয়ে অবগত থাকলেও তারকা দম্পতির আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে আগ্রহী নন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলি। তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে বিয়ের আগে, যা টলিউড অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে বর্ণাঢ্য আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

যদিও সম্ভাব্য সন্তানের খবর নিয়ে এখনো নীরব রয়েছেন সোহিনী ও শোভন, তবে অনুরাগীদের মধ্যে এ নিয়ে উৎসাহ ও কৌতূহলের কমতি নেই। আনুষ্ঠানিক ঘোষণা এলে সেই অপেক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন ভক্তরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন