Friday, February 13, 2026

ভোটকেন্দ্রে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচি ইন্তেকাল করেছেন


ছবিঃ খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচি (সংগৃহীত)

PNN | খুলনা, প্রতিনিধি: খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, সকালে খুলনার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, কেন্দ্রের ভেতরে সাবেক অধ্যক্ষের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তিনি পড়ে যান এবং পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন