Tuesday, November 17, 2026

ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন


ছবিঃ ২ প্লাটুন বিজিবি মোতায়েন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শিল্পাঞ্চল দুটিতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এ মোতায়েনের উদ্দেশ্য।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করছেন।

নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন