Tuesday, November 17, 2026

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


ছবিঃ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা কাজ করছেন।

এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু রেখেছে বিজিবি সদর দপ্তর। এ জন্য সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নজরদারির কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। এসব ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

বিজিবির এই মোতায়েন ও নজরদারি কার্যক্রমের মাধ্যমে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন