- ১৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পরিবর্তে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। এর ধারাবাহিকতায় দেশের ১৩টি জেলা ও মহানগর ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন। পরে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।
ঘোষিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলা ও মহানগর, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা, বরিশাল মহানগর, বরগুনা এবং চাঁদপুর জেলা যুবদল।
ঘোষিত কমিটিতে গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন আগের কমিটির আহ্বায়ক সাজেদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি হয়েছেন সাবেক সদস্যসচিব মাহমুদ হাসান রাজু। সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ইমরান রেজাকে। এ ছাড়া সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মণ্ডল।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি করা হয়েছে ইযাছির আকরাম পলাশকে। সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। এ কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর শিকদার।
ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। সিনিয়র সহসভাপতি করা হয়েছে আলমগীর হোসেনকে। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নিহাদ সালমান টুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি করা হয়েছে আবু সাঈদ ফরহানকে। সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনতাসির মনির।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। সিনিয়র সহসভাপতি হয়েছেন মাসুদুজ্জামান মাসুদ। সহসভাপতি মনিরুজ্জামান মান্না, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি হয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
বরগুনা জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েলকে। সাধারণ সম্পাদক হয়েছেন ইসতিয়াক উল জলিল সোহাগ। অন্যদিকে, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
ভোলা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন রহমান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে রিয়াজুর রহমান রিয়াজকে। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ, সহসভাপতি শহীদুল হাসান আনিচ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিক রহমান অভি।
বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মো. হাবিবুল্লাহকে। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত আংশিক কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব।