Tuesday, February 17, 2026

ত্রয়োদশ সংসদে বিরোধী দলীয় নেতৃত্বে ডা. শফিকুর রহমান


ছবিঃ বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।

বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির।

এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বৈঠকে অংশ নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই ১১ দলীয় জোট যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করবে।

জানা গেছে, শপথগ্রহণের অনুষ্ঠান সকাল থেকে দুপুর পর্যন্ত সম্পন্ন হয়েছে। প্রথমে জামায়াতের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন, পরে এনসিপির সংসদ সদস্যরা শপথ নেন। একইসাথে, ১১ দলীয় জোটের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথও সম্পন্ন করেছেন।

রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, নতুন বিরোধী নেতৃত্ব সংসদের কার্যক্রমে সমন্বয় এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন