Tuesday, February 17, 2026

শেষ মুহূর্তে বাদ পড়লেন আলোচিত নামগুলো, মন্ত্রিসভার তালিকায় স্থান হয়নি


ছবিঃ ড. খন্দকার মোশারফ হোসেন, ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ড. রেজা কিবরিয়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শপথের জন্য মোট ৪৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে শেষ মুহূর্তে কিছু আলোচিত ব্যক্তিকে শপথ অনুষ্ঠানে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশারফ হোসেন, ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ড. রেজা কিবরিয়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শপথগ্রহণের তালিকায় পূর্ণ মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য তালিকাভুক্ত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ খৈয়াম।

রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, নতুন মন্ত্রিসভা দেশের প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন