Saturday, October 3, 2026

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক


ছবিঃ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় জিএম কাদের বলেন, বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম একজন অভিজ্ঞ ও বরেণ্য সাংবাদিককে হারিয়েছে।

জিএম কাদের বলেন, সাহস, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকতা করেছেন। দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু গণমাধ্যম অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর কর্মজীবনের অবদান দেশের সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন