Wednesday, November 11, 2026

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু গ্রেপ্তার


ছবিঃ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন অভিযোগে কিংবা কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন