Thursday, March 5, 2026

প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চিফ হুইপের শ্রদ্ধা


ছবিঃ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও নবনিযুক্ত ছয় হুইপ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং নবনিযুক্ত ছয়জন হুইপ বুধবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের সময় চিফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একই দিন জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে চিফ হুইপ ও হুইপদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কার্যক্রম, দায়িত্ব ও সমন্বয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় চিফ হুইপ, নবনিযুক্ত ছয় হুইপ এবং সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন