- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়–এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ২৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই বিবৃতিতে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আশেক কবির চৌধুরী বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ সংক্রান্ত যে পত্র সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য দায়িত্বশীল মহলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গুজব ছড়িয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে অফিসিয়াল সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।