Wednesday, February 11, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী


ফাইল ছবিঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরে তিনি জ্বর, সর্দি-ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুহুল কবির রিজভী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বলে জানিয়েছেন তাঁর সহকারী। দলীয় নেতাকর্মীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন