Wednesday, February 11, 2026

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার


ছবিঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও ভোটারদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরতেই এ ভাষণ দেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় নির্ধারিত সময়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ভাষণটি প্রচারিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

সাধারণত জাতীয় নির্বাচনের আগের দিন সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভোটারদের অংশগ্রহণ, আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এবারও সেই ধারাবাহিকতায় ভাষণটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন