Thursday, March 5, 2026

নির্বাহী আদেশে ঈদুল ফিতরের ছুটি একদিন বেড়ে টানা ৭ দিন


প্রতীকী ছবিঃ গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে একদিন অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ১৭ মার্চ পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পরদিন ১৮ মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ায় শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব পাঠায়, যা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। সরকারের আশা, দীর্ঘ এই ছুটিতে ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে এবং কর্মজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন