Saturday, November 7, 2026

মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ২


ছবিঃ জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। জামালপুর

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা ও মোটরসাইকেল জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা গেছে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন