Tuesday, February 17, 2026

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার


ফাইল ছবিঃ প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার হোমনা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মনিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালবেলা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন—গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), তাঁদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং পাশের বাড়ির আব্দুস সাত্তারের ছয় বছর বয়সী ছেলে জোবায়ের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির দরজা খোলা অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ভেতরে ঢুকে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে হোমনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি মোরশেদুল আলম।

ওসি জানান, প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন