Friday, August 21, 2026

খুলনায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ডা: বাহার কারাগারে


ফাইল ছবিঃ ডা: বাহার(সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক: PNN


অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা এক মামলায় ডা: বাহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়,মিসেস  লুবনা জাহান কর্তৃক দায়েরকৃত মামলায় তদন্তকারী সংস্থা পিবিআই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা আদালতকে অবহিত করে। এর প্রেক্ষিতে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আমলি আদালত ২ তাকে ২ য় বার জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জানা যায় বাদীর সাথে সমঝোতার শর্তে জামিন নিয়ে বাদীর অর্থ প্রদান না করায় আদালত এ আদেশ প্রদান করেন। 


মামলার নম্বর সিআর-৭১৮/২০২৫ বলে আদালত সূত্রে জানা গেছে। মামলায় অভিযোগ করা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।


এদিকে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ডা: বাহারের বিরুদ্ধে তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, আর্থিক অনিয়ম এবং পারিবারিক বিরোধ সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট মহল দাবি করছে।


তবে এ বিষয়ে ডা: বাহারের আইনজীবী অ্যাড : মালেক ও অ্যাড ফরহাদ আব্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালত সূত্র জানা যায় , মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।


স্থানীয় মহলে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। আওয়ামীলীগের একজন বর্তমান সমান্বায়ক ও বিএম এর সভাপতি হিসাবেই বিএমএ ভবন ব্যবহার করে রিফাইন্ড আওয়ামীলীগ তৈরির কাজ করে যাচ্ছে বলেও ডা: শেখ বাহারুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও রয়েছে। জানা যায় বর্তমানে বিএনপি মনা আইনজীবীদের ব্যবহার করে তিনি বহাল তবিয়তে অন্যায় অপরাদ করে পার পেয়ে যাচ্ছে বলে অনেকের অভিমত। অবশ্য বর্তমান মামলার বাদী লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম (অব:) জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি কোন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন ২৪ এর গণ আন্দোলনের খুলনার রূপকার হিসাবে তিনি কাজ করেও আজ আওয়ামী ফ্যাসিবাদী ডা: বাহার অর্থ আত্মসাৎ করে পয়সার বিনিময়ে  এখনও কিভাবে তারবিরুদ্ধে ১২ মামলা থাকা সত্ত্বেও একের পর এক অপরাধ করে বহাল তবিয়তে ঘুরে বেড়ান? এজন্যই তার সকল অপরাধ তুলে ধরে মাননীয় প্রধান মন্ত্রী, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন