Tuesday, February 17, 2026

কারিগরি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন চেক বিতরণ শুরু


প্রতীকী ছবিঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জানুয়ারি ২০২৬ মাসের বেতন চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বাণিজ্য), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন ভাতা সংশ্লিষ্ট ১২টি ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি—এর প্রধান কার্যালয় বা স্থানীয় শাখায় হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা তাদের নিজস্ব ব্যাংক একাউন্ট ব্যবহার করে জানুয়ারি ২০২৬ মাসের বেতন ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর জানান, সময়মতো বেতন প্রদান নিশ্চিত করতে সকল ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন