Tuesday, April 7, 2026

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন


প্রতীকী ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জ্বালানি সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হবে।

মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন–এর নির্দেশনার আলোকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন