Wednesday, November 25, 2026

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার


ফাইল ছবিঃ অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ময়মনসিংহে কর্মরত অবস্থায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে অভিযান চালিয়ে আবুল হাসানকে নিজেদের হেফাজতে নেয় ডিবি সদস্যরা। মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আবুল হাসানের কথাবার্তা ও শারীরিক অভিব্যক্তিতে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে থানায় অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা এবং অগ্নিসংযোগের পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন