- ১৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানটির আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ।
সেমিনারে তিনি “এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ” শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন বলে জানানো হয়েছে। আঞ্চলিক এ সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ২০ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।