Thursday, May 7, 2026

এনসিপি কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ


ছবিঃ আসিফ মাহমুদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির মুখপাত্রের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত।

দলীয় সূত্র জানায়, বৈঠকে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন