Saturday, October 17, 2026

জুলাই সনদের এক বছর পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন করবে এনসিপি


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলোর বর্তমান অবস্থা তুলে ধরা হবে। পাশাপাশি সনদ বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান পরিস্থিতি এবং এ বিষয়ে দলটির অবস্থান ও পরবর্তী করণীয় সম্পর্কে বক্তব্য দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপির। এ ছাড়া দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ কমিটির অন্য সদস্যরা এতে অংশ নেবেন।

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যে এনসিপির এ সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এতে সনদ বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি নিয়ে দলটির বক্তব্য ও দাবি উঠে আসতে পারে।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন