Monday, November 23, 2026

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রপ্রধানদের নিয়ে ২৬ নভেম্বর জরুরি সভা


প্রতীকী ছবিঃ ঢাকা শিক্ষা বোর্ডের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের চার নম্বর ভবনের অষ্টম তলায় অবস্থিত মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সভায় ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজেদের উপস্থিত থাকতে হবে; তাঁদের পরিবর্তে কোনো প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই।

আসন্ন পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করেছে শিক্ষা বোর্ড।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন