Saturday, November 21, 2026

ভাড়া নিয়ে বিরোধের জেরে ইডেন ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ, আটকে দেওয়া হলো ৯ বাস


ছবিঃ বাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ‘নীলাচল’ পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির নয়টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে গেছেন কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে নীলাচল পরিবহনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে শিক্ষার্থীরা বাসগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন। তাঁদের দাবি, অভিযুক্ত বাসের হেলপারকে ভুক্তভোগী ছাত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়বেন না বলে জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী আক্তার বৃষ্টি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, শুক্রবার (২০ নভেম্বর) নীলাচল পরিবহনের একটি বাসে যাতায়াতের সময় ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মী তাঁর সঙ্গে অসদাচরণ করেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে পরিবহনটির বাসগুলো আটকে দেন। পরে সেগুলো কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভাড়া নিয়ে বিরোধের জেরে একজন ছাত্রীর সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত হেলপার ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন