Wednesday, July 1, 2026

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু


ছবিঃ হামের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শনিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৭৯ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।

এছাড়া এ সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন রোগী। তাদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন