Sunday, May 24, 2026

বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, গ্রস রিজার্ভ ছাড়ালো ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার


ফাইল ছবিঃ ডলার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে।

শনিবার রাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার। ফলে কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ে কিছুটা নিয়ন্ত্রণের কারণে সাম্প্রতিক সময়ে রিজার্ভ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন