Saturday, March 28, 2026

যুক্তরাষ্ট্র থেকে গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, খালাসের প্রস্তুতি শুরু


ছবিঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি উবন নারী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির ভিত্তিতে জাহাজটি দেশে এসেছে। এমভি উবন নারী (MV Ubon Naree) নামের জাহাজটিতে মোট ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম রয়েছে।

এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে প্রায় ৫৮ হাজার মেট্রিক টন গম দেশে পৌঁছায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, এ চালানের মধ্যে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দর এলাকায় খালাস করা হবে। বাকি প্রায় ২৫ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দর–এ নেওয়া হবে।

সরকারি কর্মকর্তারা জানান, দেশে খাদ্য মজুত শক্তিশালী রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন