Saturday, March 28, 2026

টানা কমতির পর আবারও বেড়েছে স্বর্ণের দাম


ছবিঃ সোনা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্যহ্রাসের পর আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকায়।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বাজুস টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমিয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায় নামানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৮ বার স্বর্ণের দামের সমন্বয় হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। আর গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দামের সমন্বয় করা হয়েছিল, যেখানে অধিকাংশ সময়ই দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

সাম্প্রতিক এ মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণবাজারে আবারও অস্থিরতা ফিরে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ক্রেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন