Saturday, March 28, 2026

চোটের কারণে আইপিএলের শুরুতে নেই ধোনি, দলে পরিবর্তনের ইঙ্গিত চেন্নাই সুপার কিংসের


ছবিঃ মহেন্দ্র সিং ধোনি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পায়ের পেশিতে চোটের কারণে এবারের আইপিএলের শুরুটা মিস করতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে এ তথ্য নিশ্চিত করেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

ক্লাব সূত্রে জানা গেছে, কাফ স্ট্রেইনের কারণে ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। ফলে আইপিএলের প্রথম দুই সপ্তাহে তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে।

আগামী সোমবার রাজস্থান রয়্যালস–এর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু করবে সিএসকে। এছাড়া প্রথম দুই সপ্তাহে দলটি পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস–এর বিপক্ষে মাঠে নামবে।

ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে পারেন সদ্য দলে যোগ দেওয়া সাঞ্জু স্যামসন। একই সঙ্গে অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়–এর সঙ্গে ইনিংসের সূচনাতেও দেখা যেতে পারে তাকে।

দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ধোনির অনুপস্থিতি সিএসকের জন্য বড় ধাক্কা হলেও তরুণ ও বিকল্প খেলোয়াড়দের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয়, শুরুর ম্যাচগুলোতে ধোনি ছাড়াই কেমন পারফর্ম করে দলটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন